Header Ads Widget

Responsive Advertisement

৬০০০ বছরের প্রেম, 'লাভার্স অফ ভালদারো'কে দেখে বিস্মিত বিশ্ব


এঁরা কেউ জীবিত নন। রক্ত-মাংস মিশে গিয়েছে মাটির সঙ্গে। পড়ে রয়েছে হাড়। কালের নিয়মে তাও জরাজীর্ণ। 'লাভার্স অফ ভালদারো'। এই নামেই লোকে চেনেন তাঁদের।

লাভার্স অফ ভালদারো


প্রায় ৬০০০ বছর ধরে মাটির তলায় ঘুমিয়ে রয়েছেন দুজনে। নিশ্চিন্তে, নির্ল্পিপ্তে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা সমস্ত ঘটনাকে একপ্রকার নস্যাৎ করে দিয়েই মাটির সঙ্গে মিশে রয়েছেন তাঁরা। এতদিনেও একটু বদলায়নি তাঁদের অবস্থান। রোমিও-জুলিয়েট, হীর-রঞ্ঝার প্রেমের উপাখ্যানের সঙ্গে এঁরাও তৈরি করে নিয়েছেন তাঁদের নিজের পরিচিতি।

এঁরা কেউ জীবিত নন। রক্ত মাংস মিশে গিয়েছে মাটির সঙ্গে। পড়ে রয়েছে হাড়। কালের নিয়মে তাও জরাজীর্ণ। 'লাভার্স অফ ভালদারো'। এই নামেই লোকে চেনেন তাঁদের। এদের সঙ্গে জড়িয়ে রয়েছে ৬০০০ বছরের ইতিহাস। উত্তর ইতালির মাঁতুয়া গ্রামে খননকার্য চালানোর সময় মাটির তলা থেকে এই দুটি কঙ্কালকে উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকেরা।


Post a Comment

0 Comments