রোনালদো ও ইউনাইটেডে এসেছিলেন সময় ইম্যেচিউড ছিলেন। ঠিক যেমন টা মাদ্রিদে আসার সময় ভিনি ছিল।
একজন ইউনাইটেড লীজেন্ড রনকে নিয়ে কথা বলার সময় হেসে বলেছিলেন,
-তাকে আমরা বারবার বুঝাতে হত। তুমি বল পায়ে প্রচন্ড ভাল খেলোয়ার।কিন্তু ফুটবল একার খেলা না। তাই দলের জন্য খেল। আর নিজেকে দেখানোর সময় অবশ্যই আসবে।
রনের নিজেকে বদলানোটা তো ইতিহাস তো সবারই জানা।সে কীভাবে নিজেকে উন্নত করেছিল তা এক মাইলস্টোন।
রনের এক সতীর্থ তার প্রশংসা করতে গিয়ে বলেছিলেন,
-যখন সে কাউকে কোন স্কিল শো করতে দেখত ট্রেনিং এ। সেটা আয়ত্ত করে কিছুদিন পর তার থেকেও ভাল ভাবে করে দেখাত।
.
ভিনির কেইসে আসা যাক।
কি নেই এ ছেলের মাঝে? স্কিল,ড্রিবলিং,স্পিড সবই আছে। সমস্যা দুটি।
১. ম্যাচিউরিটি (ডিসিশন মেকিং)
২. স্কোরিং
ব্রাজিল থেকে যখন মাদ্রিদে আসল তখনকার হিসেবে এগুলো অস্বাভাবিক নয়।বাজেও নয়। সেখানে থাকা অবস্থায় এ সমস্যাগুলো খুবই সাধারণ ও স্বাভাবিক।
সমস্যা হল মাদ্রিদে এটা তার ৩য় সিজন। কিন্তু দুটি সমস্যাতে উন্নতি এখনো চোখে পড়ার মত নয়।
বলছি না সে ভাল করে নি। অনেক ম্যাচেই সে নিজের স্বামর্থ দেখিয়েছে। But it's not enough. This is Real Madrid and you have to keep improving.
দূর্বলতা গুলোতে উন্নতি চোখে না পড়া নিঃসন্দেহে বিশাল হতাশার আমাদের সকলের জন্য।
তার থেকে কেউ ২০ বছর ধরে খেলা অভিজ্ঞ খেলোয়ারের ম্যাচিউরিটি আশা করে না।আশা করে তার উইক পয়েন্ট গুলোতে উন্নতি। তাকে নিয়ে প্রত্যাশার পারদ বেশী বলেই হতাশাটাও প্রকট। যদি সে ভাস্কুয়েজের মত লো এবিলিটির প্লেয়ার হত,তাহলে সমালোচনাও এমন হত না।কারণ প্রত্যাশা থাকত কম। সবাই আশা করে তার থেকে রনের মত না হলেও অন্তত রনের ৫০%. কিন্তু সে এগিয়ে যাচ্ছে রবিনহো হওয়ার পথে।
.
এখনো বয়স কম।সময় পড়ে আছে সামনে।
তাই আশা দেখতে না পেলেও আশা ছাড়ছি না একদম। আশা রাখি খুব শীঘ্রই তার মাঝে পরিবর্তন দেখতে পাব।
0 Comments