Header Ads Widget

Responsive Advertisement

"আবার ও চালু হচ্ছে কেবিডিএ'র সদস্য সংগ্রহ "

খাগড়াছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন -(কেবিডিএ

এর কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালনার পাশাপাশি শুরু হচ্ছে সদস্য সংগ্রহ/রেজিষ্ট্রেশন কার্যক্রম। 

করোনাকালীন দীর্ঘ সময় কেবিডিএ এর কার্যক্রম স্থগিত থাকলেও স্বেচ্ছাসেবকরা এই বিপর্যয়ে থেমে থাকেনি। 
যেমনি চলেছে করোনা ভাইরাসকে ঘিরে জনমনে সচেতনতা ও খাগড়াছড়ি স্বেচ্ছাসেবী করোনা সচেতনতা ও প্রতিরোধ টিমের সাথে সম্পৃক্ত হয়ে জীবানুনাশক স্প্রে এবং ত্রাণ বিতরন কার্যক্রম তেমনি নিয়মিত পরিচালিত হয়েছে রক্তের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম।

গত ২৮আগষ্ট২০২০খ্রিঃ মাসিক সভার মধ্য দিয়ে কেবিডিএ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সদস্যদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেন কেবিডিএ'র সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস

পাশাপাশি সাংগঠনিকভাবে কার্যক্রম গতিশীল করার লক্ষে ও আগ্রহীদের কেবিডিএ তে যুক্ত হওয়ার আবেদনের ফলে সাময়িক সময়ের জন্য সদস্য সংগ্রহ/রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারা যারা কেবিডিএ এর সদস্য বৈশিষ্ট্য মনে ধারন করে কেবিডিএ এর সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছেন সকলেই সদস্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ধারনা নিয়ে রেজিষ্ট্রেশন করে সদস্য হতে পারেন।

আহ্বানে,
সভাপতি
কেবিডিএ কেন্দ্রীয় ইউনিট।

প্রচার সম্পাদক,
কেবিডিএ কেন্দ্রীয় ইউনিট।

Post a Comment

0 Comments