বিয়ে করে কি পেয়েছি? এমন হাজারও পুরুষ বলে। কখনো ভাবে কি পেয়েছি!
-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও, সারাদিনে যখন একটাও কল আসেনা। তখন একটা কল করে 'আপনি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবি, ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকর' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি! ভোরে ডাক দেওয়ার জন্য।
-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বাশুড়-শ্বাশুড়ি, শালা-শালি, সম্বন্ধি পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- আল্লাহর রহমতে একটা সন্তান পেয়েছি। সে যখন 'বাবা' বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়ে বেশি মনটা শিতল হয়!
-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমতো কোথাও ইচ্ছে মতো যাওয়া হারিয়েছি। যাওয়ার কারণ কি? সেটার জবাব দিতে বাধ্য হয়েছি।
-এরপর, মানিব্যাগ আর রিমোর্টের একত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বে-দখল হয়ে যায়!
সর্বশেষ আলহামদুলিল্লাহ! সুখে- দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!
একজন পুরুষের সবচেয়ে বড় নেয়ামত স্ত্রী।
0 Comments