ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেটের যত রেকর্ড তার সিংহভাগই দেশের ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবালের। এরই ধারাবাহিকতায় আরেকটি রেকর্ডে নিজের নাম যুক্ত করতে যাচ্ছেন তিনি। আর মাত্র ১৫১ রান করলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। ২১০ ম্যাচে ৪৯২০ বল খেলে ৩৭ টি অর্ধশতক ও ৩ টি শতকে ৫৮৪৯ করেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে লিগ পর্বে প্রতিটি দল ৮ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই প্রত্যাশা থাকবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই যেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান করতে অপূর্ণ ১৪৯ রান করে, আরো একটি রেকর্ডে নিজের নাম যোগ করে বরাবরের মত সবার উপরে থাকেন আমাদের খান সাহেব!
তামিমের টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান: 👇
ম্যাচ: ২১০ | ইনিংস: ২০৯
রান: ৫৮৪৯ | সর্বোচ্চ: ১৪১*
গড়: ৩০.৯৩ | স্ট্রাইক রেট: ১১৯.৪৩
অর্ধশতক: ৩৭ | শতক: ৩
চার: ৬০৪ | ছয়: ১৭৬
নট আউট: ১৯ |
টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৮ টা দলের হয়ে খেলে উপরিউক্ত এই পরিসংখ্যান গড়তে সক্ষম হয়েছেন তামিম। তামিম এখন পর্যন্ত যে ১৮ টি দলের হয়ে খেলেছেন সেগুলো যথাক্রমে বাংলাদেশ, বিশ্ব একাদশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ একাদশ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, চিটাগং ডিভিশন, চিটাগং কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালস, ইউসিবি-বিসিবি একাদশ, এসেক্স ঈগলস, পেশাওয়ার জালমি, সেন্ট লুসিয়া জোকস, লাহোর কালান্দার্স, নটিংহামশায়ার আউটলস, ওয়ামবা ইউনাইটেড ও ওয়েলিংটন ফায়ারবার্ডস।
0 Comments