Header Ads Widget

Responsive Advertisement

"আসুন ফুল কন্যাদের পাশে দাড়াই"

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা ক্যাম্পাসে  যাদের আনাগোনা তারা এই মিষ্টি হাসির সাথে পরিচিত।


বাবা নেই ফুল বিক্রি করেই মায়ের সংসারে অর্থের যোগান দিতো ৯ বছরের এই জিনিয়া। টিএসসি এলাকায় খোলা আকাশের নিচেই তাদের বসবাস। 

এই নিয়ে জিনিয়া ২ বার কিডন্যাপ অথবা নিখোঁজ হয়েছে


২১/১/২০২১ তারিখে জিনিয়াকে খুজে পাওয়ার পরে স্বপ্ন পাঠশালার সদস্যরা জিনিয়ার গ্রামের বাড়িতে গিয়ে জিনিয়ার মায়ের কোলে ফিরিয়ে দেয় জিনিয়াকে।

২২/১/২০২১ তারিখ থেকে ফুল হাতে এই মিষ্টি হাসির জিনিয়া + সিনথিয়া কে কেউ দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসিতে। ২১ তারিখ জিনিয়াকে হাতে পেয়েই মুছে দিয়েছি তার নামের পাশে ফুলবিক্রেতা অথবা পথশিশু। 


আমরা চাই না জিনিয়া আবারও অজ্ঞাতনামা কারনে হারিয়ে যাক। আমরা চাই না ওর মা আবার ওকে ফিরে পাওয়ার জন্য কান্না করুক। 

জিনিয়া ও সিনথিয়া দুইবোন মানুষ হোক স্বাভাবিক পরিচয়ে, পথশিশু হিসেবে নয়।


তাই  আমরা ওর মায়ের জন্য একটা ছোট কাপড়ের ব্যবসার ব্যবস্থা করে দিতে চাই আর ওদের দুবোনকে মাদরাসায় ভর্তি করে দিব। যাতে ওরা পুরোপুরি ভাবে ওদের গ্রামে থাকতে পারে। যাতে ওদের আর ফুল বিক্রি করে সংসার চালাতে না হয়। আর এই উদ্যোগে আপনাদের আমাদের পাশে চাই। 


যেকোনো প্রয়োজনেঃ

01717715712 (আমিনুল ইসলাম রানা)

01851082725 (মোঃ শাকিল হোসাইন)

01739096022(মোঃ নাসির উদ্দিন)


পথশিশু নামের তালিকা থেকে জিনিয়া ও সিনথিয়া নাম দুটি মুছে দিয়ে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবে ওরা। এই প্রত্যাশা নিয়ে স্বপ্ন পাঠশালার এই আয়োজন আশাকরি আপনিও পাশে থাকবেন। 💝

Post a Comment

0 Comments